২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গান গাইলেন সানি আর ববি

বলিউডি অভিনেতা অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, আমির খান এবং শাহরুখ খানের পর, সহকর্মীদের পদচিহ্ন অনুসরণ করে আসন্ন ‘ইয়াম্লা পাগলা দিওয়ানা ২’ সিনেমায় গান গেয়েছেন দেওল ভাইয়েরা। বাবা ধর্মেন্দ্রের নাচের স্টাইলের প্রতি সম্মান প্রদর্শনের জন্যই গান গেয়েছেন অভিনেতা সানি দেওল এবং ববি দেওল। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 01:12 PM

Updated : 25 Apr 2022, 06:25 PM

সঙ্গীত সিভানের পরিচালনায় ২০১১ সালের কমেডি সিনেমা ‘ইয়াম্লা পাগলা দিওয়া’-এর সিকুয়ালে বলিউডের সিনিয়র অভিনেতা ধর্মেন্দ্রর জনপ্রিয় নাচের ধরনকে স্মরণ করে গান গেয়েছেন সানি এবং ববি।

সংবাদমাধ্যমটি জানায়, ‘সানি একদিন তার পিতার প্রতি সম্মান জানানোর জন্য গান গাওয়ার সিদ্ধান্ত নেন। ধর্মেন্দ্রর নাচের স্টাইলের স্মরণে ‘ম্যায় তে ইয়াদে হি নাচনা’ গানটি গেয়েছেন দেওল ভাইয়েরা।’

মাধ্যমটি আরও জানায়, ‘ধর্মাজি যেভাবে নাচেন তার জন্য ম্যায় জাট ইয়াম্লা পাগলা দিওয়ানা গানটি জনপ্রিয়। বলিউডের আসল একজন ডান্সার তিনি, আর বাকি সকলে তাকে অনুকরণ করেন।’

সানি এ বিষয়ে বলেন, ‘আমি আর সানি সিনেমাটির একটি গানে কয়েক লাইন গেয়েছি। আর খুব শিগগিরি আমরা গানটির শুটিং শুরু করতে যাচ্ছি।’