টিএসসিতে ‘চোরাবালি’
রেদওয়ান রনি পরিচালিত প্রথম সিনেমা ‘চোরাবালি’ ২০ টাকায় দেখার ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ২৭ ফেব্রুয়ারি টিএসসি মিলনায়তনে দেখা যাবে ওই সিনেমা।
সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক নাবীল আল জাহান গ্লিটজকে বলেন, ‘২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে প্রতিদিন চারটি সেশনে চারটি করে, ছয়দিনে দুই বাংলার মোট ২৪টি চলচ্চিত্র দেখানো হবে। টিকিটের মূল্য রাখা হয়েছে ২০ টাকা।’
২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায়, দুপুর ১টায়, বিকেল ৪টায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় যথাক্রমে প্রদর্শিত হবে জয়যাত্রা, নৌকাডুবি, সারেং বৌ এবং চোরাবালি।
উৎসবের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে রানওয়ে, গোলাপী এখন ট্রেনে, চিত্রাঙ্গদা এবং শুনতে কি পাও। শুনতে কি পাও চলচ্চিত্রটির প্রদর্শনীর মধ্য দিয়েই শেষ হয়ে হবে ছয়দিনের চলচ্চিত্র উৎসব।
ভাষাশহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত বাংলা ভাষার চলচ্চিত্রের উৎসবটি ২১ ফেব্রুয়ারি উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।
