২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশ্বরিয়ার বদলে বিদ্যা!

কর্ণাটকের কিংবদন্তী গায়িকা এমএস শুভলক্ষির আত্মজীবনীকে রূপালী পর্দায় তুলে ধরছেন বলিউডি পরিচালক রাজীব মেনন। শুভলক্ষির চরিত্রে অভিনয়ের জন্য বলিউডি অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে বেছে নেয়া হলেও তিনি এ ব্যপারে তেমন একটা আগ্রহ দেখান নি। আর তাই শেষ পর্যন্ত তার স্থানে নির্বাচিত হলেন বিদ্যা বালান। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 03:03 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

মাধুর ভা-ারকর পরিচালিত ‘হিরোইন’ সিনেমার জন্যও প্রথমে সকলের মাথায় ঐশ্বরিয়ার নামটাই এসেছিলো। তবে সেখানেও তাকে হটিয়ে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন কারিনা কাপুর। পরে সিনেমাটি বেবোর ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা হিসেবে প্রমাণিত হয়। তবে অনেকেরই ধারণা, ঐশ্বরিয়াই ওই চরিত্রটির জন্য আদর্শ অভিনেত্রী ছিলেন।

আর তাই, ঐশ্বরিয়ার ক্ষেত্রে দ্বিতীয়বারের মতো ঘটনাটির পুনরাবৃত্তি হওয়ায়, অনেকেই মনে করছেন বিদ্যার জন্যও সিনেমাটি হতে যাচ্ছে বিশেষ কিছু।