২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্ষয়ের আয় ২০০০ কোটি!

খানদের টপকে বলিউডি অভিনেতাদের মধ্যে সর্বপ্রথম বিশ্বব্যাপী ২০০০ কোটি রুপি আয় করে আলোড়ন সৃষ্টি করেছেন অভিনেতা অক্ষয় কুমার। ১৬ ফেব্রুয়ারি থেকে তার আয়ের পরিমাণ দাড়িয়েছে ২০০০ কোটি। আর এর বাতাস লেগেছে টুইটারেও। টুইটারে অক্ষয় ভক্তরা বিভিন্নভাবে অভিনন্দন জানাচ্ছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 12:33 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

অক্ষয় ভক্তরা লিখেছেন:

দিবাংশু ঠাকুর: ‘বলিউডের আসল রাজা অক্ষয় কুমার। ৪০০০ রুপি থেকে ২০০০ কোটি রুপি! আপনি এমন একজন মানুষ যাকে আমরা অনুসরণ করতে পারি।’

আসউইন ভার্দে: ‘ভারতের সর্বপ্রথম ২০০০ কোটি রুপির তারকা। বলিউডের বস হিসেবে আনন্দ করার সময় এসেছে।’

ওয়ালিদ জাওয়াদি: ‘খুব কম ব্যক্তিই এত ব্যাপক সাফল্য অর্জন করেছে জীবনে। না অমিতাভ বচ্চন, না দীলিপ কুমার না সালমান। কিন্তু অক্ষয় করে দেখিয়েছেন।’

অক্ষয় সব ভক্তদের শুভেচ্ছার জবাবে পোস্ট করেন, ‘সত্যি বলতে কি জীবনে আপনাদের মতো ভক্ত পাওয়া আশীর্বাদের বিষয়। সকল ভক্তকে ধন্যবাদ যারা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছেন। ২০০০ কোটির এ যাত্রা আপনাদের জন্যই সফল হয়েছে।’

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অক্ষয় অভিনীত ‘স্পেশাল ২৬’ সিনেমাটি বেশ সফলতার সঙ্গেই ব্যবসা করছে বক্স অফিসে। গত বছর অক্ষয় অভিনীত ‘হাইজফুল ২’ এবং ‘রাউডি রাঠর’  ব্যবসা সফল সিনেমাগুলোর অন্যতম। ‘রাউডি রাঠর’ সিনেমাটি ১০০ কোটি সিনেমার তালিকায় নাম লেখায়।