২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সিনেমাতেই ৫০ কোটি!

২০১২ তে বলিউডের সর্বোচ্চ আয়ের অভিনেতাদের তালিকায় শীর্ষে ছিলেন অভিনেতা অক্ষয় কুমার। আর ২০১৩ এর শুরু না হতেই প্রযোজনা প্রতিষ্ঠান রিলায়েন্সের সঙ্গে ৫০ কোটি রুপির বিনিময়ে সিনেমার চুক্তি স্বাক্ষর করলেন তিনি। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 12:52 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

বলিউডে খিলাড়ি হিসেবে পরিচিত অক্ষয় তার পরবর্তী সিনেমা, দক্ষিণী ‘থুপাক্কি’ সিনেমার রিমেকের জন্য অন্য অভিনেতাদের তুলনায় বেশি পারিশ্রমিক পেয়েছেন।

এ ব্যাপারে সূত্র জানায়, ‘চলচ্চিত্র নির্মাতারা অক্ষয়কে নিয়ে কাজ করতে আগ্রহী। আর তাই তিনি যা চাচ্ছেন সে মূল্য দিতেই রাজি হচ্ছেন নির্মাতারা। যা প্রায় ৫০ কোটির সমান। এবং যা বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক।’

এ নতুন পারিশ্রমিক ৪৫ বছর বয়সি ওই অভিনেতাকে বলিউডের দুই খান, সালমান এবং শাহরুখ খানের চেয়েও এগিয়ে নিয়ে গেছে।