‘বাঙলার ক্যানভাস’
বাংলাদেশ ও ভারতের শিল্পীদের কণ্ঠে গীতিকার নিরো হকের লেখা গান নিয়ে মিক্সড অডিও অ্যালবাম ‘বাঙলার ক্যানভাস ১ ও ২’ এর মোড়ক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন গীতিকার, মুক্তিযোদ্ধা ও সচিব নিরো হক, শিল্পী আব্দুল জব্বার এবং সুবীর নন্দী।
অ্যালবাম দু‘টিতে কন্ঠ দিয়েছেন আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, ফরিদা পারভীন, হৈমন্তী শুক্লা, কুমার বিশ্বজিৎ, এন্ড্রু কিশোর, নচিকেতা, চন্দনা মজুমদার, জো জো মুখার্জি, তপন সিনহা, ফকির শাহাবউদ্দিন, শাহনাজ বেলী, বিউটিসহ আরও অনেকে।
অ্যালবামটির সঙ্গীতায়োজনে ছিলেন মোস্তাক আহমেদ, ফকির সাহাবউদ্দিন, মঞ্জুর বাবু, পংকজ ও কাজী নীর। অ্যালবাম দু’টি প্রযোজনা করেছেন এম.এইচ ডিজিটাল এ্যাড কমিউনিকেশন। এটি প্রকাশ করেছে লেজার ভিশন।
