বিয়ে করছেন জিনাত আমান!
মুম্বাইয়ের ৩৬ বছর বয়সি একজন ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের সিনিয়র অভিনেত্রী জিনাত আমান। খবর এএনআই এর।
৬০ বছর বয়সি এ বলিউডি অভিনেত্রী ১৯৮৫ সালে বিয়ে করেছিলেন প্রয়াত বলিউডি অভিনেতা মাজহার খানকে। দুই পুত্রের জননী জিনাত মনে করেন তার বর্তমান সম্পর্কের বদৌলতে তিনি নতুন করে তার তারুণ্য ফিরে পেয়েছেন।
‘হরে কৃষ্ণ হরে রাম’ খ্যাত এ অভিনেত্রী জানান, তার জীবনে এমন একজনের আগমন হয়েছে যিনি তার জীবনকে বদলে দিয়েছেন। তিনি ওই বিষয়ে বিস্তারিত কিছুই বলেন নি। তবে তারা খুব শিগগিরি বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছেন।
জিনাতের ভাষ্য অনুযায়ী তার ২৬ বছরের ছেলে আজান এবং ২৩ বছরের জাহান তার এই সিদ্ধান্তকে গ্রহণ করেছেন।
