২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার বোলের মঞ্চে বিয়োন্সি

এবারের সুপার বোল শোর মঞ্চে উঠে দর্শক মাতালেন আর অ্যান্ড বি তারকা বিয়োন্সি। তার পরিবেশনা তাকে অন্য পপতারকার চেয়ে আলাদা করে তুলে ধরেছে। খবর এসোসিয়েটেড প্রেসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 12:27 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

অন্ধকার মঞ্চে আগুন এবং আলোকসজ্জার আলো আঁধারির খেলার মধ্যে বিয়োন্সি মঞ্চে আসেন কালো একটি পোশাকে। প্রথমেই তিনি তার আর অ্যান্ড বি হিট ‘লাভ অন টপ’ গানটি পরিবেশন করেন। এরপর ‘ক্রেজি ইন লাভ’ গানটির সময় বিয়োন্সি এবং তার সহ-নৃত্যশিল্পীদের নাচের তালে মেতে ওঠে সকল দর্শক।

এ পরিবেশনার মধ্য দিয়ে বিয়োন্সি ভালো গায়িকার পাশাপাশি নিজেকে একজন ভালো পারফর্মার হিসেবেও প্রমাণ করেছেন। অনেকের মতে তিনি ২০১১ সালের সুপার বোলের মঞ্চে ম্যাডোনার পরিবেশনার চাইতেও ভালো করেছেন।

বিয়োন্সির পারফর্মেন্সকে সহায়তা করতে মঞ্চের পিছনেও গানের ব্যবস্থা ছিলো। বিয়োন্সি যখন গান গাইছিলেন না তখন মঞ্চের পিছন থেকে তাকে সহায়তা করা হচ্ছিল। তার পারফর্মেন্সে নতুন মাত্রা যুক্ত হয় যখন তার ডেস্টিনি চাইল্ড ব্যান্ডের সহশিল্পীরা তার সঙ্গে মঞ্চে যোগ দেন।

কেলি রোনাল্ড এবং শিশেল উইলিয়ামস একই রকম পোশাকে বিয়োন্সির সঙ্গে মঞ্চে যোগ দেন। বিয়োন্সি ‘ইনডিপেনডেন্ট ওমেন’, ‘এন্ড অফ টাইম’, ‘বেবি বয়’ ইত্যাদি গান পরিবেশন করেন।