লতা মুঙ্গেশকারের ‘এল এম মিউজিক’
উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকার তার নিজস্ব সঙ্গীত প্রতিষ্ঠান ‘এল এম মিউজিক’এর উদ্বোধন করেছেন সম্প্রতি। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।
১৩ জানুয়ারি লতা মুঙ্গেশকার মুম্বাইতে তার নিজস্ব মিউজিক কোম্পানি ‘এল এম মিউজিক’এর উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প-িত যশরাজ, অমিতাভ বচ্চন, শ্রীদেবী, বনি কাপুর, গায়িকা অলকা ইয়াগ্নিকের মতো তারকারা।
জানা গেছে, ‘এলএম মিউজিক’ প্রথমবারের মতো ছয়টি অ্যালবাম প্রকাশ করছে। সেইসঙ্গে সঙ্গীত জগতে নতুন প্রতিভাকে সুযোগ দেওয়ার জন্য বিশেষভাবে কাজ করবে লতা মুঙ্গেশকারের প্রতিষ্ঠানটি। এছাড়া ইন্ডাস্ট্রিতে ইতোমধ্যেই প্রতিষ্ঠিত গুণী শিল্পীদের নিয়েও কাজ করবেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত অমিতাভ বচ্চন বলেন, ‘এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সামনে আমি নিতান্তই ক্ষুদ্র একজন মানুষ। এল এম মিউজিককে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আশা করছি প্রতিষ্ঠানটি লতাজির মতই সঙ্গীত জগতে নিজের স্থান করে নিতে পারবে।’
