২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্যাংস্টার’ জন

বলিউডি পরিচালক সঞ্জয় গুপ্তা পরিচালিত ‘শুটআউট অ্যাট ওয়াদালা’ সিনেমায় গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করবেন বলিউডি অভিনেতা জন আব্রাহাম। আর এ চরিত্রের জন্য মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার মানায়া সুর্ভের রূপ অনুকরণ করবেন তিনি। খবর মিড-ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 12:47 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

জনকে এ কাজে যারা সাহায্য করছেন তারা জানিয়েছেন, মানায়া সুর্ভের রূপকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে জনকে সাহায্য করবেন মানায়ার নিজস্ব টেইলর। সিনেমার এ চরিত্রটিকে নিখুঁভাবে ফুটিয়ে তুলতে সঞ্জয় এবং জন দু’জনেই গ্যাংস্টারের টেইলর বাবা বাবইশের সাহায্য নিয়েছেন।

এ বিষয়ে সঞ্জয় বলেন, ‘এখনও শিভাজী পার্কে বাবইশের দোকান রয়েছে। মহেশ মাঞ্জরেকার আমাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। আর সিনেমায় জনের রূপ ঠিক করার জন্য বাবইশ আমাদের যথেষ্ট সাহায্য করেছেন।’

মানায়া যে ধরনের পোশাক পরতেন তার একটি সংক্ষিপ্ত ডিজাইন সিনেমাটির কস্টিউম ডিজাইনার কুনাল রাওয়ালকে দেন বাবইশ। সে অনুসারেই জনের পোশাক ডিজাইন করা হয়েছে।

পরিচালক আরও বলেন, ‘আমি জনকে জানিয়েছি এ চরিত্রে অভিনয় করতে তাকে কোলাপুরি চপ্পল পরে কপালে টিকা লাগাতে হবে এবং চুলে তেল দিতে হবে।’

মানায়া ১৯৮২ সালে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাই তার সম্পর্কে জানার জন্য তার মৃত দেহের ছবিই একমাত্র সম্বল ছিলো। পরবর্তীতে তার পাসপোর্টে এর একটি ছবি পাওয়া গেছে, এবং সে অনুসারেই এখন জনের সাজ-সজ্জা স্থির করা হয়েছে।