এলোঝেলো বা চম্পাকালি
উৎসব-পার্বণে মিষ্টিমুখ করতে তৈরি করুন অন্যরকম পিঠা।
রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী তাসনুভা রোজ নওরিন।
উপকরণ: ময়দা ১ কাপ। তেল ২ টে্বিল-চামচ। লবণ ১/৪ চা-চামচ। খাবার রং। চিনি ১/৩ কাপ। পানি আধা কাপ।
পদ্ধতি: ময়দার সঙ্গে তেল, লবণ আর পানি দিয়ে ডো বানিয়ে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রেখে দিন।
তারপর ডো তিন ভাগ করে খাবার রং মিশিয়ে নিন। রং মেশানো পছন্দ না হলে বাদও দিতে পারেন।
আস্তে আস্তে রুটিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কিনারগুলো মুড়িয়ে দিন।
এবার মাঝারি তাপে সময় নিয়ে ভেজে টিস্যু পেপারে তুলে রাখুন।
অন্যদিকে চিনির সিরা করে হালকা গরম থাকা অবস্থায় এলোঝেলোগুলো সিরায় কিছুক্ষণ ডুবিয়ে রেখে তুলে নিন।
