ভাস্কর্য বিভাগের প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদশর্নী শিক্ষাকার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের সারা বছরের অনুশীলন ও নিরীক্ষার মধ্যে থেকে বাছাইকৃত কাজগুলো এই যৌথ প্রদর্শনীতে স্থান পায়। এবার ২ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ৫১টি বাছাকরা শিল্পকর্ম। এই আয়োজন চলবে ৭ নভেম্বর পর্যন্ত। ছবি: আব্দুল মান্নান।
