২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুঝুঁকি কমাতে ঝাল খাবার

দৈনিক খাদ্যাভ্যাসে যোগ করতে হবে বেশি পরিমাণে তাজা এবং শুকনা মরিচ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাইফস্টাইল ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 08:59 AM

Updated : 22 Aug 2022, 01:00 PM

গবেষণায় দেখা গেছে, দৈনিক ঝালজাতীয় খাবার খেলে ক্যান্সার, ডায়বেটিস এবং হৃদপিণ্ড ও ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা কমে। 

এই গবেষণার জন্য যেসব অংশগ্রহণকারী সপ্তাহে একবারের কম ঝাল খাবার খেয়েছেন তাদের তুলনায় মৃত্যুর ঝুঁকি প্রায় ১৪ শতাংশ কমে গিয়েছে যারা প্রায় প্রতিদিন ঝাল খাবার খেয়েছেন।

পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই একই প্রভাব দেখা গেছে এবং যারা অ্যালকোহল গ্রহণ করেন না তাদের ক্ষেত্রে দেখা গেছে বাড়তি উপকারীতা।

ব্রিটিশ মেডিকাল জার্নাল (বিএমজে)’তে প্রকাশিত এই গবেষণার এক নথিতে গবেষকরা বলেন, “নিয়মিত ঝালজাতীয় খাবার খাওয়ার সঙ্গে ক্যান্সার, ইস্কামেক হার্ট ডিজিজ বা হৃৎপিণ্ড রক্ত চলাচল কমে যাওয়া এবং শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগে মারা যাওয়ার সম্ভাবনা কমার সম্পর্ক আছে। আর এই প্রভাব পুরুষের চাইতে নারীদের ক্ষেত্রে বেশি স্পষ্ট।”

যারা নিয়মিত ঝাল খাবার খাওয়ার কথা বলেছেন তারা টাটকা এবং শুকনামরিচ বেশি ব্যবহার করেছেন।

চাইনিজ অ্যাকাডেমি অব মেডিকল সাইন্সেসের গবেষকদের নেতৃত্বাধীন এক আন্তর্জাতিক দল ঝাল খাওয়ার সঙ্গে মৃত্যুর কারণ ও ঝুঁকি সম্পর্ক নিয়ে গবেষণা করেন।

সম্ভাব্য ফলাফলের জন্য ৩০ থেকে ৭৯ বছর বয়সি ৪ লাখ ৮৭ হাজার ৩৭৫ জন রোগীকে পর্যবেক্ষণ করেন গবেষকরা।

সকল অংশগ্রহনকারী নিজেদের স্বাস্থ্য, শারীরিক পরিমাপ, ঝালজাতীয় খাবার, মাংস, সবজি ও অ্যালকোহল খাওয়ার পরিমাণ সম্পর্কে তথ্য দেন।

তুলনামূলক পর্যবেক্ষণে দেখা গেছে, সপ্তাহে একবারের কম ঝালজাতীয় খাবার খান এমন অংশগ্রহণকারীদের তুলনায় যারা সপ্তাহে এক বা একাধিকবার ঝালজাতীয় খাবার খেয়েছেন, তাদের মৃত্যুর ঝুঁকি কমেছে প্রায় ১০ শতাংশ।

আর যারা সপ্তাহে তিন থেকে পাঁচ দিন এবং ছয় থেকে সাত দিনই ঝালজাতীয় খাবার খেয়েছেন তাদের মৃত্যুর ঝুঁকি কমেছে ১৪ শতাংশ।

গবেষকরা বলেন, “এটা কিছু বায়োঅ্যাকটিভ উপাদানের প্রভাবের কারণে হতে পারে।”

তারা ব্যাখ্যা দেন, খাবারে তাজামরিচ ব্যবহার করলে ক্যাপসাইসিন, ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদানের পরিমাণ বাড়ে।

এই বিষয়ে আরও গবেষণার আহ্বান জানান গবেষকরা, যা থেকে মিলবে উন্নত খাদ্যাভ্যাস উপদেশ এবং কার্যকরী খাবার সমৃদ্ধ হবে।

পূর্ববর্তী গবেষণা ইঙ্গিত দেয়, মরিচের উপকারী গুণাবলী এবং এর ক্যাপসাইসিন নামক বায়োঅ্যাকটিভ উপাদানে আছে বাড়তি ওজন কমানো, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লামেইশন এবং ক্যান্সার প্রতিরোধকারী গুণাবলী।

পুরুষের যৌন প্রবৃত্তি বাড়ায় মসলাদার খাবার