১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পরিষ্কারের ভুলে সময়ের অপচয়

বেশি সাবান ব্যবহার করলেও সমস্যা আছে।

পরিষ্কারের ভুলে সময়ের অপচয়
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 12:59 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

ঘরবাড়ি জিনিসপত্র পরিষ্কার রাখা স্বাস্থ্যকর অভ্যাস। তবে পরিষ্কারের ধারাবাহিকতা বজায় না রাখলে এক কাজ দুবার করতে হতে পারে।

তাই পরিষ্কার করতে গিয়ে কিছু জাদুকরী কৌশল মাথায় রাখা উচিত।

সঠিক ধারাবাহিকতায় পরিষ্কার করা

“ভুল ধারাবাহিকতায় পরিষ্কার করলে একই কাজ দুবার করতে হতে পারে”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের নিউ বস্টন ভিত্তিক পরিষ্কারক প্রতিষ্ঠান ‘ক্যাননবল’য়ের প্রতিষ্ঠাতা সিয়ান ব্যালেনটাইন।

বেশিরভাগ থেকে ওপর থেকে নিচে পরিষ্কার করা সেরা পদ্ধতি। মানে হল আগে ওপরের দিকের সব কিছুর ধুলা ঝাড়া তারপর মেঝে পরিষ্কার করা।

আর চুলার বা মাইক্রোওয়েভের আঠালোভাব দূর করা বা বাথরুমের বেসিন কমোড অবশ্যই প্রথমে ধুতে হবে। তারপর নিচের অংশে পরিষ্কার করতে হবে।

বেশি পরিষ্কারক ব্যবহার করা

যে কোনো ধরনের সাবান অতি মাত্রায় ব্যবহার করলে, সেটা ধুতেও বেশি সময় খরচ হবে। তাছাড়া সাবানের অপচয় ঘটবে।

আর সাবান বা পরিষ্কারকের আঠালোভাব মেঝেতে বা অন্য কোনো জিনিসে থেকে গেলে সেখানে দ্রুত ময়লা আটকাবে।

তাই ব্যবহার করতে হবে পরিমিত পরিষ্কারক।

স্প্রে করে সাথে সাথে মোছা

এই ভুলটা হয়ত প্রায় সবাই করে। কারণ বিজ্ঞাপনে দেখানোই হয় স্প্রে করে মুছতেছে।

ক্যাননবল বলেন, “তবে স্প্রে করার পর সেটা কাজ করতে দিতে হবে। তাই কোনো পরিষ্কারক স্প্রে করার পর কয়েক মিনিট অপেক্ষা করে তারপর মুছতে হবে।”

না হলে কাজের কাজ হবে না।

ধুলা পড়তে সময় না দেওয়া

ময়লা ঝারলে সাথে সাথেই মেঝেতে পড়ে না। বাতাসে ভেসে বেড়ায়।

তাই ধুলা ঝাড়ার পরপরই মেঝে ঝাড়ু দিলে কাজের কাজ কিছু হয় না। বরং বাতাসে ওড়া ময়লা মেঝেতে পড়ে আবার নোংরা করে ফেলে।

তাই ধুলা ঝাড়ার পর অন্তত ২০ মিনিট অপেক্ষা করে তারপর মেঝে পরিষ্কারে হাত দিতে হবে।

থালাবাসন ভিজিয়ে না রাখা

রান্নার পাত্র বা থালা বাসন থেকে খাবারের উচ্ছিষ্ট পরিষ্কার করাটা বেশ কষ্ট করা।

তবে সাবান গোলানো হালকা  গরম পানিতে ভিজিয়ে রাখলে এটো থালা বাটি বাসন ভিজিয়ে রাখলে পরিষ্কারের কাজটা সহজ হয়ে যায়।

ভুল যন্ত্র ব্যবহার

পরিষ্কার করতে গিয়ে সঠিক যন্ত্র ব্যবহার না করলে খাটনি আরও বাড়বে।

ক্যাননবল উদাহরণ হিসেবে বলেন, “যেমন ধুলা ঝাড়ার সময় যদি পাখনার ডাস্টার ব্যবহার করেন তবে পরিষ্কার কম হবে। ঝাড়তে হবে বেশি সময়।”

একইভাবে ক্ষয়ে যাওয়া ঝাড়ু দিয়ে মেঝে পরিষ্কারে সময় ও শক্তি দুটোই বেশি খরচ হবে।

তাই পরিষ্কার করতে গিয়ে সবসময় সঠিক যন্ত্র বেছে নেওয়ার পরামর্শ দেন এই পরিষ্কার-বিষয়ক বিশেষজ্ঞ।

আরও পড়ুন

যেসব পরিষ্কারের জিনিস নিয়মিত বদলানো উচিত

ঘর পরিষ্কারের সাপ্তাহিক অভ্যাস

পরিষ্কার করার জিনিস গুছিয়ে রাখবেন যেভাবে

ঘরের জঞ্জাল পরিষ্কার করার সহজ নিয়ম