১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লাচ্ছা সেমাই তৈরি করা খুবই সোজা

উৎসবে মিষ্টি মুখ করতে সহজেই তৈরি করা যায় এই মিষ্টান্ন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2024, 02:33 PM

Updated : 07 Apr 2024, 04:56 PM

সবচেয়ে সহজে কোনো মিষ্টি খাবার তৈরি করতে চাইলে বেছে নেওয়া যায় লাচ্ছা সেমাই।

আর এই সেমাইতে আরও স্বাদ আনতে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

১ প্যাকেট লাচ্ছা সেমাই। গুঁড়া দুধ ৫০০ গ্রাম। ১ লিটার পানি। চিনি ১৫০ গ্রাম, কম বেশি বা স্বাদ মতো। দারুচিনি ২ টুকরা। এলাচ ২টি। তেজপাতা ১টি। বাদাম ও কিশমিশ কুচি সাজানোর জন্য।

পদ্ধতি

চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে পানি দিয়ে দিন।

হালকা গরম হলে গুঁড়া দুধ গুলে নিন। ফুটে উঠলে চিনি দিয়ে নেড়ে-চেড়ে একটু ঘন করুন।

তারপর দারুচিনি, এলাচ তেজপাতা দিন।

এবার লাচ্ছা সেমাই দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিন।

একটি সুন্দর পাত্রে বাদাম কুচি ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন লাচ্ছা সেমাই।