খেতে হবে বুঝে শুনে
বেইজিং সাংহাই গিয়ে দেখি ওরে বাপ্!
চায়নিজ লোকজনে খায় কিনে কাঁচা সাপ!
কোরিয়ানে হেসে বলে আমি তো কুকুরও খাই,
সাপ-ব্যাঙ-কচ্ছপও খেতে মজা, আনো নাই?
ইন্ডিয়া গিয়ে দেখি গরু কেউ খায় না;
পাঁঠা পেলে মহা খুশি কেউ বাদ যায় না!
শুকরটা বড় প্রিয় আমেরিকা দেশেতে,
ব্যাঙেদের ঠ্যাং খায় ইউরোপে হেসে যে!
ব্যাংককে পোকা খায়-
তেলে ভেজে টুপ্ টাপ!
খেতে হবে বুঝে শুনে,
আমি ভাবি চুপ চাপ!
