মা-কে নিয়ে
রাতের আাঁধার পেরিয়ে এসে
সূর্যের হাত ধরে
পূবের আকাশ দেয় যে উঁকি
আবীর রাঙা ভোরে।
পাখ-পাখালি কিচির-মিচির
কিচির-মিচির সুরে
দেয় জানিয়ে সকাল হলো
রাত্রি অনেক দূরে।
তারপর তো সময় গড়ায়
ভর দুপুরের বেলা
আকাশ জুড়ে সূর্য জ্বলে
কেবল রোদের খেলা।
দুপুর থেকে বিকেল আসে
তেজ কমে রোদ্দুরে
ক্লান্ত ছায়া পথের ধুলোয়
বেড়ায় ঘুরে ঘুরে।
বিকেল গেলে সন্ধ্যা নামে
তারপর রাত আসে
এক ফালি চাঁদ হঠাৎ দেখি
আকাশ জুড়ে হাসে।
চাঁদের হাসি জোৎস্না হয়ে
পড়লো যখন ঝরে
সেই হাসিটা ঠোঁটের কোণে
মা রেখেছেন ধরে।
মাকে যখন হাসতে দেখি
আলোয় ভরে ঘর
চাঁদ কী আমার মায়ের মতো
অতোটা সুন্দর!
