চিরকাল মনে রেখো
মার্চ এলে একা একা, কেঁদে ফিরে দাদু
এই বুঝি এসে গেল, পরাণের যাদু।
চুমু খায় বারবার, ফটোটার ফ্রেমে
বেঁচে আছে কোন মতে, ছেলেটার প্রেমে।
নেই তাঁর খাওয়া-নাওয়া, ঘোরে ফিরে একা
এই বুঝি পেয়ে গেল, ছেলেটার দেখা।
বসে থাকে ভাত মেখে, সজনে ডালে
কই গেলি যাদু তুই, ভাত নে গালে।
ভাতগুলো চাল হয়, শুকোয় যে ডাল
অভিমানে কেঁদে কেঁদে, ফুলে ওঠে গাল।
দাদু তবু থাকে বসে, আসে যদি ছেলে
হাঁ করা মুখে তার, ভাত দেবে ঠেলে।
রাত আসে দিন আসে, আসে না ছেলে
বসে থাকে দরোজায়, আঁচল মেলে।
এইভাবে শোকে দুখে, আসে স্বাধীনতা
চিরকাল মনে রেখ, তাঁহাদের কথা।
