উল্টো বুড়ি
আজব পুরীর উল্টো বুড়ির বয়স যে চার কুড়ি, উল্টো কাজে উল্টো কথায় নেই যেন তার জুড়ি।
কেউ-বা যদি চিমটি কাটে খিলখিলিয়ে হাসে,
কাতুকুতু কেউ তো দিল চোখের জলে ভাসে।
লঙ্কা দিয়ে পানটি চিবোয় তরকারিতে চুন,
পায়েস রাঁধে মিষ্টি ছাড়া দেয় যে ঢেলে নুন।
টবে লাগায় আমের চারা ঝুমকোলতা মাঠে,
খাটের তলে ঘুমিয়ে পড়ে বিড়াল ঘুমায় খাটে।
দিনের বেলা বেঘোর ঘুম রাত্রে থাকে জেগে।
বৃষ্টি শেষে উঠলে রোদ ভীষণ ওঠে রেগে।
বৃষ্টি হলে জামা কাপড় শুকোতে দেয় ছাদে,
হাসির ছবি দেখলে পরে মুখ লুকিয়ে কাঁদে।
দিনের বেলা আমসি মুখ রাত্রি হলে সাজ
সব কিছুতে সব ব্যাপারে উল্টো যে তার কাজ।
