২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুকি যাবে মেলায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>আজিজি ফাওমি খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2015, 05:28 PM

Updated : 22 Aug 2022, 11:36 AM

খুকুমণি ভীষণ খুশি,

মেলায় যাবার শোর!

বাবার সঙ্গে যাবে খুকি,

হাজার তোড়জোড়।

ঘটি কিনবে, বাটি কিনবে,

আরও কিনবে ঢোল;

পুতুল কিনবে, বেলুন কিনবে,

মাথার টুপি গোল।


বোনের জন্য কিনবে ফিতা,

হরেক মণ্ডা মিঠাই;

ভাইয়ের জন্যে আনবে কিনে

লালঘুড়ি আর নাটাই।

মেলা, মেলা, পৌষ মেলার,

খুশি ঘরে ঘরে,

মেলার মাঠে যাচ্ছে খুকি,

বাবার হাতটি ধরে।।