২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের আদর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2014, 04:03 PM

Updated : 25 Apr 2022, 05:08 PM

ঘাসের ডগায় শিশির কণা
যেই লেগেছে পায়ে
মনে হল ভেসে গেলাম
কলাপাতার নায়ে।

বিকেলবেলা কুয়াশারা
যেই মেলেছে চাদর
মনে হল হাত বাড়িয়ে
দিচ্ছে তারা আদর।

আদর নিয়ে সন্ধেবেলা
যেই ফিরেছি ঘরে
হাসি দিয়ে শীতের হাওয়া
কোথায় গেল সরে।