অদ্ভুত চারভাই
খবরটা কি ঠিক?
আয়ারল্যান্ডের নিক
তিন লাফেতে ছুঁয়েছিল
এভারেস্টের পিক!
তার বড় ভাই ডিক
চেহারা চিকচিক
আপন মনে সারাটা দিন
টায়ার করে লিক।
সবচে’ ছোট রিক
সবল ও নির্ভীক
বাঁকিয়ে ফেলে দুহাত দিয়ে
গরম লোহার শিক।
এরপর সেই মিক
পোশাক আধুনিক
নিজের দিকে তাকিয়ে কেবল
হাসতে থাকে ফিক্।
