আঁকব একটি পেঁচা
আঁকাআঁকি কাজটা একটু কঠিন বটে। আমরা অনেকেই তো আঁকতে পারি না। কিন্তু যদি চেষ্টাই না করি তবে কঠিন কাজ কি আর সহজ হবে? তারচেয়ে বরং আমরা ধাপে ধাপে আঁকার চেষ্টা করে আঁকাআঁকি কাজটিকে সহজ করে ফেলি।
এই সপ্তাহে ধাপে ধাপে আঁকাআঁকি পর্বে আমরা একটা নাদুস-নুদুস পেঁচা আঁকা শিখব। তবে তোমার যদি আলসে, মটু এই পেঁচাটাকে পছন্দ না হয়, তবে শুকনো দুষ্ট পেঁচা কীভাবে আঁকতে হয় তাও বলে দেব। চল তাহলে শুরু করি আমাদের ধাপে ধাপে পেঁচা আঁকার কার্যক্রম।
