২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূর্যমুখী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রহীম শাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2014, 03:21 PM

Updated : 25 Apr 2022, 05:02 PM

সূর্য থেকে সূর্যমুখী

আগুন করে খোঁজ

সূর্য-দিকে মুখ করে তাই

দাঁড়িয়ে থাকে রোজ।

একদিন এক দ্বিপ্রহরে

সূর্য এসে বলে,

এই দেখো না তোমার কাছে

এলাম আমি চলে।

সেদিন থেকে সূর্যমুখী

সূর্য হয়ে থাকে

উপর দিকে চেয়ে-চেয়ে

আকাশকে সে ডাকে।