বই
তোমরা যারা বই পড় না এখন থেকে পড়ো।
তোমরা যারা বই পড় না
এখন থেকে পড়ো।
বই পড়ে এই জীবনটাকে
আলোকিত করো।
বইয়ে আছে বিজ্ঞান এবং
ভ‚গোল-ইতিহাস
বই দিয়ে হয় সব ভালো কাজ
মন্দরা হয় নাশ।
বই কিনে আর বই পড়ে আর
দাও উপহার বই,
সারাদেশে বই নিয়ে হোক
প্রচণ্ড হইচই।
বই পড়ে যে, সে থাকে না
কভু অন্ধকারে,
একটি বই একটি জীবন
পাল্টে দিতে পারে।
