২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুকুর জানতে শেখা

এই যে দেখ পায়ের নিচে সোনা মাটির গা, এটাই তোমার মাতৃভূমি বলেন আমার মা৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মো- রুহুল আমিন রুমী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2014, 09:18 AM

Updated : 25 Apr 2022, 04:52 PM

শোবার ঘরের পূব কোণটায়

যেথায় হরেক ফুল,

ওটায় আমার খেলার মাঠ

ভাই বলে বুলবুল৷

খেলার সাথী থাকবেনা কেউ

যখন আমার সাথে,

প্রজাপতিই সঙ্গী হবে

তখন আমার সাথে৷

আরো বলেন আব্বু আমার

শোনরে খুকু মণি,

জ্ঞানের চেয়ে ধরার মাঝে

আর কেহ নেই ধনি৷

মাথার উপর মেঘের ছানা

তার উপরে আকাশ,

শাপলা আপু বলেন আমায়

সবচে তেজী বাতাস৷

সবচে বেশী অবাক লাগে

বলেন যখন দাদু,

চাঁদের দেশে কিনবে বাড়ি

এ কোন মহা যাদু৷

দাদু আমায় ভাবতে দেখে

বলেন কোলে এসো,

চাঁদ যদিও আকাশ গায়ে

কিন্তু একটা দেশও৷