২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানামাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রেজিনা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 10:05 AM

Updated : 22 Aug 2022, 07:19 PM

কানামাছি রে কানামাছি 
ধরতে তুই যা না, মাছি--
ভয় পাই তোকে? না না মাছি,
ল্যাং মারছিস? পা নামা ছিঃ 
স্কুল বন্ধ টানা, মাছি--
বারণ-টারণ মানা মাছি--
খেলব শুধুই কানামাছি।