অদৃশ্য কালি
আচ্ছা তোমরা গোপনে কাউকে কিছু বলতে হলে কী কর? কানে কানে বল? কিন্তু কেউ যদি আড়ি পেতে শুনে ফেলে সেই কথা, তবে কী অবস্থা হবে ভাব তো একবার! তারচেয়ে, একটা গোপন চিঠি লেখা যেতে পারে। এখানেও কিন্তু একটু সমস্যা আছে। চিঠি যদি বেহাত হয়ে যায়, তাহলে গোপন কথা আর একটুও গোপন থাকবে না। সবাই সেটা জেনে যাবে খুব সহজেই।
তোমাদের যদি এখন আমি এমন একটি কালির কথা বলি, যা দিয়ে লিখলে পড়তে পারবে না কেউই তবে কেমন হয়? হ্যাঁ, এটা একটা উপায় হতে পারে! তবে এখানেও কিন্তু সমস্যা আছে। কেউ যদি পড়তেই না পারল তাহলে যাকে লিখেছ সেই একজনই বা পড়বে কীভাবে? ঠিক আছে, আমি তোমাদের এই সমস্যারও সমাধান করে দিচ্ছি। এই অদৃশ্য কালি দিয়ে লেখার আর তা পড়ার উপায় জানতে গেলে আমাদের যা যা লাগবে, সেগুলো একবার দেখে নাও--
১। অর্ধেকটা পাকা লেবু
২। পানি
৩। চামচ
৪। একটি বাটি
৫। সাদা কাগজ
৬। চিকন তুলি
৭। ম্যাচ অধবা লাইটার
এবার যার কাছে লেখাটি পাঠাবে, তাকে আগেই চুপিচুপি জানিয়ে দাও কী করতে হবে। সে চিঠি পেয়েই চিঠিটির কাগজটিকে লাইটার বা ম্যাচের আগুন দিয়ে হালকা তাপ দিবে। এভাবে কিছুক্ষণ তাপ দিলেই লেখাটি ফুটে উঠবে। চাইলে সে আগুন দিয়ে তাপ না দিয়ে কাগজটা আয়রণও করতে পারে। আয়রণের তাপেও একই কাজ হবে। লেখাটি বাদামী রঙ হয়ে ফুটে উঠবে।
এখন প্রশ্ন হল, এমনটি কেন হল? লেবুর রস হচ্ছে একটি বিজারক পদার্থ। তাপে এর জারণ ঘটে। জারণের ফলে অক্সিজেন এর থেকে বের হয়ে যায় । এতে কাগজটি বাদামী হয়ে যায়। ঠিক একই ঘটনা ঘটবে যদি তুমি কমলা লেবুর রস অথবা পেয়াজের রস ব্যবহার কর। সবগুলো ক্ষেত্রেই তুমি একই ফল পাবে। কারণ মূল ঘটনা সেই একটাই।
