২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢেঁকি

কোথায় আছে স্বর্গে গেলেও ধান ভানে যে ঢেঁকি?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রোমেন রায়হান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 03:49 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সেই ঢেঁকিটা আসল নাকি পুরোপুরিই মেকি!

ভাবলো খোকা হাটে গিয়ে যাচাই করে দেখি।

একা একা যাচাই করা খারাপ ব্যাপার অতি

অনুরোধের ঢেঁকি গিলে পাশের বাড়ির মতি

হাটের দিকে রওনা দিলো কাজের করে ক্ষতি।

একে ওকে প্রশ্ন করে মতি এবং খোকা

কেউ হাসে মুখ টিপে টিপে, কেউ বলে দূর বোকা!

কে ঢোকালো তোদের মাথায় ঢেঁকির এমন পোকা?

গোমড়ামুখে শুনলো দুজন বললো হাটে কে কি

কেউ বললো আমড়া কাঠের ঢেঁকি আছে। সে কি!

এই ঢেঁকিটাই খুঁজছে এখন দুই বুদ্ধির ঢেঁকি।