২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরগিছানা 

ডিমটা ফুটে বের হল এক  ছোট মুরগিছানা, বের হয়েই সে গান জুড়ে দেয়  তাইরে নানা, নানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রেজিনা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2014, 10:20 AM

Updated : 22 Aug 2022, 07:08 PM

গান শুনে তো মুরগি চেঁচায়
থামা রে মা থামা--
আদুরে মুখে ছানা বলে,
না মা, না মা, না মা।

পাশে বসে বাবা মোরগ 
জোরসে নাড়ে ঝুঁটি--
মা ও মেয়ের কাণ্ড দেখে 
হেসেই কুটিকুটি!

কানামাছি


কানামাছি রে কানামাছি 
ধরতে তুই যা না, মাছি--
ভয় পাই তোকে? না না মাছি,
ল্যাং মারছিস? পা নামা ছিঃ 
স্কুল বন্ধ টানা, মাছি--
বারণ-টারণ মানা মাছি--
খেলব শুধুই কানামাছি।