২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরৎকাল

নিরুদ্বেগ, সফেদ মেঘ নীল আকাশ। শুভ্র কাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আলী হাবিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 12:24 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

মেঘরা তুলো, না পথভুলো?

ঘুরে ঘুরে আকাশ জুড়ে

বেড়ায় উড়ে

রাত্রিদিন। ভাবনাহীন।

উড়ে উড়ে

দেখলো ঘুরে

গাঁয়ের পথ, নদীর ধার।

সন্ধে পার।

নামলো রাত, অকস্মাৎ।

অমনি চাঁদ, পাতলো ফাঁদ

নিজের মনে আকাশ কোণে।

একলা বসে

খেয়াল বশে

চাঁদটা বিছায়

জ্যোৎস্না-জাল।

শরৎকাল।