২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি ছড়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রেজিনা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2014, 04:33 PM

Updated : 13 Oct 2022, 12:29 PM

মশা 


রেগে,

মশা ছোটে বেগে 
শেষে,

কামড়ে দিল ঠেসে--
ফুলে,

রক্ত খেয়ে দুলে!
তা’পর,

জোরসে মারি থাপর
দূরে,

যায় যে মশা উড়ে--
লাল,

হয় যে নিজের গাল!

বানর কেন লাফায়


ছোট্ট একটা বানর 
লম্বা দুটো কান ওর।
কানের ভেতর ঠাসা ছিল--
লাল পিপঁড়ের বাসা ছিল!
পিপঁড়েগুলো পুটুস করে ,
কামড়ে দিত কুটুস করে !
তখন থেকেই বানর লাফায়!
ভেংচি কেঁটে শুধুই হাঁফায়।