আরেকখানা পুকুর
এই বুঝি বা হয়েই গেল আরেকখানা পুকুর ।
ক’দিন ধরে নেইকো বিরাম
ভীষণ গেছে বৃষ্টি,
উঠোন ডুবে ছোট্ট মত
পুকুর হ’ল সৃষ্টি ।
সেই পুকুরে নাইতে যে হয়
খুকুর বড় সাধলো,
বায়না শুনে ধমকাল মা
তাইনা সে খুব কাঁদল।
অশ্রুধারার বন্যা নামে
উপচে দু’চোখ খুকুর,
এই বুঝি বা হয়েই গেল
আরেকখানা পুকুর ।
