২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়ার ডিমের ছড়া

দেখবে যদি, হাবুর বাড়ি ছুটো সবাই ছুটো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রেবেকা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 07:51 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

হাবু খানের তিনটে ঘোড়া

আরও আছে উটও

এদের পিছে খরচ করে

পয়সা মুঠো মুঠো।

একটি ঘোড়া কাল রাত্রে

ডিম পেরেছে দুটো

একটা নাকি পোক্ত আর

একটা নাকি ফুটো।

সেই ঘোড়াটা গিলত নাকি

নিত্য খড়কুটো

দেখবে যদি, হাবুর বাড়ি

ছুটো সবাই ছুটো।