হরেক রকম স্বপ্ন
খোকার চোখে স্বপ্ন কত-- চাঁদ হবে তার বাড়ি, বড় হয়ে ঠিকই দেবে বাড়ির সঙ্গে আড়ি।
স্বপ্নবাজ স্বপ্ন দেখে, সকাল কিংবা সাঁঝে
চিত্রকর স্বপ্ন খোঁজে, রঙ-তুলিরই মাঝে ,
শব্দমালা গেঁথে কবি লিখেন স্বপ্নগাঁথা
কুলবধূ স্বপ্ন ফোটান, বুনে নকশিকাঁথা,
চাষিভাই স্বপ্ন দেখে, উঠবে ভরে গোলা
বংশিবাদক স্বপ্ন দেখে, সুর দিয়ে যায় দোলা,
সকল জেলে স্বপ্ন দেখে, জালটা ভরবে মাছে
মালির মনে স্বপ্ন শুধু, ফুল ফোটাবে গাছে,
মায়ের চোখে স্বপ্ন খোকা কখন বড় হবে
বাবার দেখা স্বপ্নটা যে পূর্ণ হবে তবে,
খোকার চোখে স্বপ্ন কত-- চাঁদ হবে তার বাড়ি,
বড় হয়ে ঠিকই দেবে বাড়ির সঙ্গে আড়ি।
