ভুলের রাজা
দিলু মানেই ভুলের রাজা সাত দুগুণে কুড়ি অংক খাতায় ট্রানসিলেশন বাংলা খাতায় ঘুড়ি।
মাথায় সবার মগজ থাকে
মগজ মানেই ঘিলু
মস্তকে যার গোবর ভরা
সে-ই হচ্ছে দিলু।
দিলু মানেই ভুলের রাজা
সাত দুগুণে কুড়ি
অংক খাতায় ট্রানসিলেশন
বাংলা খাতায় ঘুড়ি।
ও দিলু তোর মুণ্ডুতে কি
একটুও নেই মগজ?
দিলুর দাবি মগজ তো নেই
সিট রয়েছে ন-গজ।
