২ টি জোকস
ভবিষ্যত কালে রূপান্তর করো ও আরেকটা কোথায় লিখব?
সেদিন রহমান স্যার আকরামকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন, ‘সে চুরি করেছে’ বাক্যটাকে ভবিষ্যত কালে রূপান্তর করলে কী দাঁড়াবে?
আকরাম দেখতে গোবেচারা শান্তশিষ্ট হলে কী হবে, ওর মাথায় কিন্তু দুষ্টুবুদ্ধি একটুও কম নেই। এই প্রশ্নের উত্তরে ও কী বলল জানো? গোবেচারা মুখে বলল, ‘সে জেলে যাবে!’
সংগ্রহে : আরিফ, গৌরনদী, বরিশাল
জব্বার স্যার ক্লাস ওয়ানে পড়াচ্ছেন। তো, শফিককে বললেন, ‘তুমি ৫৫ লেখো।’
শফিক বলল, ‘কীভাবে লিখব স্যার?’
স্যার বললেন, ‘দুইটা ৫ লেখো, তাহলেই তো ৫৫ হয়ে যাবে।’
‘স্যার, একটা ৫ লিখেছি। আরেকটা ৫ কোথায় লিখব, এই ৫-এর ডানে, না বামে?’
সংগ্রহে : শাকিরুল, ঢাকা ক্যান্টনমেন্ট, বনানী, ঢাকা
