কী পড়বে: আমরা সবাই রাজা
আগেকার দিনে ছোট শিশুরা মায়ের কোলে শুয়ে মায়ের মুখ থেকে যে সব গল্প শুনত, সেগুলো শুরু হত এভাবেই। পূর্ণিমা রাতে আশ্চর্য সাদা জ্যোৎস্নায় নাইতে নাইতে সে সব গল্প শোনা হত। শোনা হত কথকতা-কল্পকথা-রূপকথা-উপকথা। শুনতে শুনতে শিশুরা হারিয়ে যেত অলৌকিক কল্পনার রাজ্যে। সে কী কৌতূহল! একটি উপাখ্যানের পর আরেকটি উপাখ্যান শোনার সে কী আগ্রহ। মাঠ-ঘাট-প্রান্তর আর সাত সমুদ্র তের নদী পেরনোর পরও যেন সেসব গল্প-উপাখ্যানের পথ ফুরোতে চাইত না।
বই: আমরা সবাই রাজা
প্রধান পৃষ্ঠপোষক: এম ওয়াহিদুল হক
প্রধান সম্পাদক: মাহফুজুর রহমান
সম্পাদক: দেবাশীষ দেব
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: চন্দ্রাবতী একাডেমি
মূল্য: ৫০০ টাকা
পৃষ্ঠা: ২২০
এক যে ছিল রাজা... কিংবা এক যে ছিল ভয়ংকর দৈত্য... কিংবা এক দেশে এক …
আগেকার দিনে ছোট শিশুরা মায়ের কোলে শুয়ে মায়ের মুখ থেকে যে সব গল্প শুনত, সেগুলো শুরু হত এভাবেই। পূর্ণিমা রাতে আশ্চর্য সাদা জ্যোৎস্নায় নাইতে নাইতে সে সব গল্প শোনা হত। শোনা হত কথকতা-কল্পকথা-রূপকথা-উপকথা। শুনতে শুনতে শিশুরা হারিয়ে যেত অলৌকিক কল্পনার রাজ্যে। সে কী কৌতূহল! একটি উপাখ্যানের পর আরেকটি উপাখ্যান শোনার সে কী আগ্রহ। মাঠ-ঘাট-প্রান্তর আর সাত সমুদ্র তের নদী পেরনোর পরও যেন সেসব গল্প-উপাখ্যানের পথ ফুরোতে চাইত না।
এখন অবশ্য যুগ বদলে গেছে। বদলে গেছে গল্পের ধরন-ধারণও। তখন যেমন গল্প মানেই ছিল রাজারাজড়াদের গল্প, কিংবা দৈত্য-দানো রাক্ষস-খোক্ষসের গল্প, এখন আর তেমনটি নেই। এখন বরং গল্প মানেই সাধারণ মানুষের গল্প, তোমার-আমার গল্প, আমাদের মতো মানুষের গল্প। এখন নিতান্ত সাধারণ মানুষ, তাদের অতিসাধারণ জীবনযাপন, তাদের জীবনভাবনা আর আনন্দ-বেদনাই গল্পকারদের মনোযোগের কেন্দ্রবিন্দু। এখনকার গল্প-উপন্যাস মানে জনজীবনের ছবি, সাধারণ মানুষের হাসি-কান্নার প্রতিধ্বনি।
এমনি এখনকার কিছু গল্প, মানে তোমার-আমার মতো সাধারণ মানুষকে নিয়ে লেখা কিছু কিশোর-উপযোগী গল্প নিয়েই সংকলন করা হয়েছে আমরা সবাই রাজা। বইটি প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। প্রধান পৃষ্ঠপোষক এম ওয়াহিদুল হক। প্রধান সম্পাদক মাহফুজুর রহমান। সম্পাদক দেবাশীষ দেব। সম্পাদনা পরিষদে আরও আছেন সুবলকুমার বণিক, আনোয়ারুল ইসলাম, সাজজাদ আরেফিন ও যাযাবর মিন্টু। অতিথি সম্পাদক হিসেবে কাজ করেছেন শ্যামলকান্তি দাশ। সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মার্জিয়া লিপি ও আরিফ নজরুল।
ধ্রুব এষ কেবল বইটির প্রচ্ছদই আঁকেননি, শিল্প নির্দেশক হিসেবেও কাজ করেছেন। অলংকরণ করেছেন, অর্থাৎ বইটির ভেতরের ভীষণ সুন্দর ছবিগুলো এঁকেছেন কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, সৈয়দ এনায়েত হোসেন, ফরিদা জামান, সৈয়দ ইকবাল, উত্তম সেন, ধ্রুব এষ, মামুন হোসাইন ও কামালউদ্দিন।
২২০ পৃষ্ঠার এ বইটিতে মোট গল্প আছে ৪২টি, ৪২ জন গল্পকারের। কার কার গল্প আছে? তারা হলেন রিজিয়া রহমান, বুলবন ওসমান, বিপ্রদাশ বড়ুয়া, মাহবুব তালুকদার, শাহজাহান কিবরিয়া, রশীদ হায়দার, হাবীব-উল-আলম, ঝর্ণা দাশ পুরকায়স্থ, খায়রুল আলম সবুজ, আতা সরকার, বিপুল বড়ুয়া, জাফর তালুকদার, শংকর চক্রবর্তী, সৈয়দ ইকবাল, এনায়েত রসুল, সুনির্মল চক্রবর্তী, মঞ্জু সরকার, ফরিদুর রেজা সাগর, দীপক বড়ুয়া, ইমদাদুল হক মিলন, শাহাবুদ্দীন নাগরী, রফিকুর রশীদ, আহসান হাবীব, আবদুস শুকুর খান, ওমর কায়সার, মোহিত কামাল, বিশ্বজিৎ চৌধুরী, মোসাদ্দেক আহমেদ, শচীন দাশ, গৌরশংকর বন্দ্যোপাধ্যায়, হুমায়ূন কবীর ঢালী, জাকির তালুকদার, ছন্দা চট্টোপাধ্যায়, জাহীদ রেজা নূর, কাজী কেয়া, মাহবুব রেজা, তপন বন্দ্যোপাধ্যায়, আহমেদ রিয়াজ, মোস্তফা মামুন, সামিয়া রুবাইয়াত হোসেইন, আসমার ওসমান এবং শাহনেওয়াজ চৌধুরী।
