২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনটি জোকস

দ্বীপ কাকে বলে, সাপের প্রিয় বিষয় ও রাজার দন্ত চিকিৎসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আশরাফ সাগর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 07:17 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

দ্বীপ কাকে বলে

শিক্ষক: দ্বীপ কাকে বলে?

ছাত্র: দ্বীপ হল কোনো ভূ-খণ্ড, যার একপাশ ছাড়া আর সবপাশেই জল দিয়ে ঘেরা।

শিক্ষক: বটে! তা দ্বীপের কোন পাশটা জল দিয়ে ঘেরা থাকে না?

ছাত্র : কেন, উপরের দিকটা!

সাপের প্রিয় বিষয়

প্রথম বন্ধু: তুই তো এমন ভাব নিস, যেন সবই জানিস। তাহলে বল তো দেখি, সাপের সবচেয়ে প্রিয় বিষয় কোনটা?

দ্বিতীয় বন্ধু: কেন, হিসসসস্-ট্রি!

রাজার দন্ত চিকিৎসা

একবার এক রাজার দাঁতে খুব ব্যথা হল। কোনো উপায় না দেখে তিনি দাঁতের ডাক্তারকে ডেকে পাঠালেন। তাই দেখে রাজার প্রাসাদের দুই বরকন্দাজ আলাপ করছে--

প্রথম বরকন্দাজ: আচ্ছা, রাজার হঠাৎ দাঁতের ডাক্তারের এত দরকার পড়ল কেন বলো তো?

দ্বিতীয় বরকন্দাজ: আরে, এও বুঝলে না। রাজার এবার শখ হয়েছে তিনি দাঁতেও সোনার মুকুট পরবেন! তাই দাঁতের ডাক্তারকে ডাকা হয়েছে।