২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরি

গভীর রাতে আসল এক পরি সঙ্গে নিয়ে গয়না, টাকাকড়ি--

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রেজিনা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 04:12 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

গভীর রাতে আসল এক পরি
সঙ্গে নিয়ে গয়না, টাকাকড়ি--
বলল, “খুকি দেব সোনার মালা 
দুইটি হাতে, হীরা, চুনির বালা,
পরবে কানে চমক চমক দুল 
থাকবে খোঁপায় একগুচ্ছ ফুল,
তার ভেতরে হাঁতির দাঁতের কাঁটা 
নূপুর দিয়েই জড়িয়ে দেব পা-টা,
মাথার জন্য পাথর খোঁচা তাজ 
টুকটুকে বউ সাজবে তুমি আজ!”
হঠাৎ দেখি ছিনিয়ে নিল কে সব?
ঘুমের মাঝেই ঘটে গেল এসব!