২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুজলা সুফলা বাংলাদেশ

জ্বলন্ত সূর্যের ছিটকে পড়া ক্ষুদ্রাংশ এই পৃথিবী কালক্রমে মনুষ্যবাসের উপযোগী হয়ে ওঠে। অবশ্য মানুষ আসার বহু বহু কোটি বছর আগে, জগতের জলমাটির আনুকূল্যে বৃক্ষ তার ডালপালা মেলে দেয়। জলে জলজ প্রাণী আর আকাশ-বন মাতিয়ে পাখির কলকাকলি মুখর করে তোলে প্রকৃতি। এরপর মানুষ এল। মানুষের জন্যই যেন পৃথিবী সেজে উঠেছিল আপন সৌন্দর্যে। মানুষের পদধ্বনিতে পৃথিবীর মাটি শিহরিত হলে, পাখিরা কুজনে-সুরধ্বনিতে স্বাগত জানায় মানুষকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 05:53 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

প্রথম দিকে মানুষ চাষাবাদ বলতে গেলে জানতই না। বনেজঙ্গলে ঘুরে ঘুরে ফল-ফসল সংগ্রহ করে এবং পশুপাখি শিকার করে জীবিকা নির্বাহ করত। পরে তারা লক্ষ করল, বীজ থেকে ফসল জন্মে। এ ভাবনা থেকেই মূলত কৃষির সূচনা। পরিবারের খাবারের চাহিদা মেটানোর পরে, আধুনিক জনগোষ্ঠী আধুনিক সভ্যতা নির্মাণ ও শিপ্ল বিল্পবে নেতৃত্ব দিয়েছিল। আদিম, মধ্য ও আধুনিক যুগে কৃষিক্ষেত্রে নিত্য-নতুন কৌশল ও যন্ত্রপাতির আবিষ্কারে কৃষির বিকাশ ঘটতে থাকে।

কৃষিকাজ কবে থেকে মানুষ শুরু করেছিল সেটা বলা কঠিন। তবে প্রায় ১০ হাজার বছর আগে মিশর, মধ্যপ্রাচ্য ও ভারতবর্ষের উর্বর ভূমিতে সর্বপ্রথম কৃষিকাজ শুরু হয় বলে মানুষের ইতিহাস সাক্ষ্য দেয়।

উল্লেখ্য, নীলনদ, ইউফ্রেতিস, হোয়াংহো, গাঙ্গেয় উপত্যকা তথা পুরো ভারতবর্ষের সবচেয়ে উর্বরভূমি হিসেবে তখন আমাদের এই বাংলাদেশ কৃষির সুবর্ণক্ষেত্রের সুনাম অর্জন করেছিল।

নদীমাতৃক সুজলা-সুফলা শস্য-শ্যামলা স্বদেশকে নিয়ে বাঙালি গর্ব করে এসেছে অনন্তকাল। আর বাঙালিদেরও ছায়া-মায়া, জল, ফুল-ফল, ফসল সর্বোপরি আশ্রয়দাত্রী জন্মভূমি মায়ের মতো দিয়েই চলেছে স্বদেশ।

নদী-পাহাড়-ঝর্ণা, বনভূমি, সাগর-- সবকিছু নিয়েই আমাদের ছোট দেশটি আপন মহিমায় উজ্জ্বল।

কৃষি এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের পেশা। বিশেষত নদীকেন্দ্রিক গ্রাম-সভ্যতাই এ দেশকে বিশেষত্ব দান করেছে।

আর কৃষিভিত্তিক এ দেশের প্রধান অর্থকরী ফসল পাট এবং চা। দুটিই বিদেশে রপ্তানি করে আমাদের দেশ আয় করে বিপুল বৈদেশিক মুদ্রা।

বাংলাদেশের ধান

তবে আমাদের দেশের প্রধান ফসল ধান। দেশের বিস্তীর্ণ অঞ্চলে এই ধানের চাষ হয়। আর এই ধানের নানা জাতও আছে। আছে সে সব জাতের নানা গালভরা সব নাম।

ধান: সবরিভোগ, পক্সিখরাজ, বালুজুরি, বউপাগল, বেগুনবিচি, সুলতান ভোগ, দুলাল, লক্ষ্মীবিলাস, সাইঠা, মরিচফুল, মধুশাইল, রাঁধুনি পাগল, হাঁসফুল, দুধকলম, গাবুরা, বাঁশি রাজ, মানিকদিয়া, রাজফল, মালভোগ, কনকচূড়া, বাঁশফুল, বিন্নি, রাজভোগ, চিনিগুড়া, চিনিসাগর, হাতিশাইল, রাঙামণি, আগুনশাইল, মাণিকরাজ, পদ্ম, উড়কি।

আউশ ধান: কটকতারা, সূর্যমুখী, পুখি, পানবিরা, ধারিয়াল, পাসপাই, মরিচবাটি, হাসিকলমি, হরিণমুদা , ধলাসাইট্যা।

আমন ধান: ইন্দ্রসাইল, ঢেপি, দুধসর, যোশোবালাম, হাতি সাইল, ঝিঙ্গাশাইল, লতিশাইল, রুপশাইল, খিরাইজালি, রাজাশাইল, বাঁশফুল, বাদশাভোগ।

বাংলাদেশের ফলমূল

বাংলাদেশে ফলও উৎপাদিত হয় প্রচুর। নানা ঋতুতে নানা জাতের অসংখ্য ফল। আর সে সব ফল যাকে বলে আমাদের জীবনেরই একটা অংশ হয়ে গেছে। এই যেমন কথায় কথায় বলে, ‘আঙুল ফুলে কলাগাছ’। কারণ আমাদের দেশে কলা একটি বারোমাসি ফল। আমাদের জনজীবনে কলার জুড়ি মেলা ভার।

গ্রামের এমন কোনো বাড়ি নেই যেখানে কলাগাছ নেই। আবার কাঁচকলা বা কাঁচাকলা খুব উপকারি। এছাড়া কলাগাছের মোচা এবং থোড়ও তরকারি হিসেবে খুবই উপাদেয়। কলাপাতা যেমন পশুর খাদ্য, তেমনই হাতি আবার পুরো কলাগাছই হজম করে নেয়। ধর্মীয় ও গ্রামীণ অনুষ্ঠানাদিতে কলাপাতায় অতিথি আপ্যায়ন করা হয়। হিন্দু সম্প্রদায়ের বিয়েতে কলাগাছ একটি অনিবার্য সামগ্রী। বাংলাদেশের দক্ষিণ জনপদে দয়াকলার ফলন বেশি। এই কলার সরবত পেটের পীড়ার মোক্ষম দাওয়াই। কলাগাছের চাষ করাও সহজ, একটি কলাগাছ থেকে অসংখ্য চারা গজায়। সব মিলিয়ে তাই অর্থকরী ফল হিসেবে কলাচাষে চাষিরা বেশ তৎপর।

কলা, কদলি বা রম্ভা--  যে নামেই ডাকা হোক না কেন, কলা কলাই। এই কলার রয়েছে নানান জাত। যেমন: সাগরকলা, সবরিকলা, বিঁচিকলা, হিমসাগর, কাঁঠালিকলা, চাঁপাকলা, মর্তমানকলা, এঁটেকলা, জাহাজিকলা, ঠুঁটোকলা ইত্যাদি।

বাংলাদেশের জাতীয় গাছ আমগাছ। আমেরও রয়েছে নানা নামের নানা জাত। যেমন-- ল্যাংড়া, ফজলি, ক্ষিরসাপাতি, হিমসাগর, গোপালভোগ, মিসরিভোগ, গোলাপখাসা, বোম্বাই, লক্ষণভোগ, কোহিত্তর, কিষাণভোগ, আম্রপালি, মালদা, আশ্বিনী ইত্যাদি। এছাড়া অঞ্চলভেদে স্থানীয়ভাবে কদু, বউপাগলা, সিঁদুরে, জামাইআদর এ রকম মনকাড়া নানা নামও আছে।

এছাড়াও বাংলাদেশে আরও নানা ফল ফলে। আমাদের জাতীয় ফল কাঁঠাল তো প্রচুর হয়। আরও পাওয়া যায়-- লিচু, পেঁপে, আনারস, কালোজাম, পেয়ারা, আতা, সফেদা, শরিফা, বেল, কদবেল, গোলাপজাম, আঙুর, আমড়া, আমলকি, কামরাঙা, জলপাই, তেঁতুল, বরই, চালতা, করমচা, ডালিম, নাশপতি, আপেল, টক আপেল, মিঠা কমলা, ম্যান্ডারিন, কাগজিলেবু, এলাচি লেবু, জামির, বাতাবিলেবু, তরমুজ, বাঙ্গি/ফুটি, গাব, পানিফল, ফলসা, তুঁতফল, ডেউয়া, অরবরই, নারিকেল, কাজুবাদাম, সুপারি, আখরোট ইত্যাদি।

বাংলাদেশের সবজি

বাংলাদেশে শুধু ধান-পাট আর ফলমূলই হয় না, প্রচুর সবজিও ফলে। বিভিন্ন ঋতুতে বিভিন্ন সবজি ফললেও, সবচেয়ে বেশি ফলে শীতকালে।

বাংলাদেশের বিভিন্ন সবজির মধ্যে আছে: গোলআলু, বেগুন, টমেটো, মিষ্টিমরিচ, ঝালমরিচ, মিষ্টিকুমড়া, চালকুমড়া, শসা, লাউ, ঝিঙা, ধুন্দুল, করলা, কাঁকরোল, পটল, স্কোয়াস, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ব্রোকলি, চীনা বাঁধাকপি, মুলা, গাজর, কচু, ওলকচু, চুপড়িআলু, মানকচু, পানিকচু, মুখিকচু, পঞ্চমুখিকচু, মৌলবিকচু, দুধকচু, ডাঁটা, ঢেঁড়শ/ভেন্ডি, চুকাইর, পুঁইশাক, পালংশাক, টকপালং, বথুয়াশাক, লালশাক, লেট্যুস, শাপলা, হেলেঞ্চা, কলমিশাক, নটেশাক, পুদিনা, সজিনা, শাঁকালু, মিষ্টিআলু, কাঁকড়ি/কাকুড়, চিচিঙ্গা, মেটেআলু, শতমুলী, ব্রাসেলস স্প্রাউট, খেরকিন, সীতালাউ ইত্যাদি।

যত ‘ওষধি’

এ সব ফলমূল-শাকসবজি শুধু খাওয়ার জন্যই ভালো, তাই না, ওগুলো ভালো ওষধিও। মানে, রোগ প্রতিরোধে এগুলো বেশ ভালো কাজে দেয়।

কলেরার জন্য: ওলকচু, কাঁঠালিচাঁপা, নিম, কৃষ্ণচূড়া, নারিকেল, গন্ধবেনা, মুথা, লাউ, পাহাড়ি পুদিনা, গোলমরিচ ইত্যাদি।

ক্যানসার উপশম : পেয়ারা, সর্পগন্ধা, কুঁচ, বচ, ফুলকুরি, শিরীষ, রসুন, ছাতিম, আতা, হাতিশুঁড়, কুরচি, তোকমা ইত্যাদি।

আমাশয়ের জন্য : উলটকম্বল, খয়ের, বেল, পেঁয়াজ, ছাতিম, কাজুবাদাম, শতমূলি, লটকন, কুকুরসুংগা, পূনর্ণভা, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, বড়োআকন্দ, ছোটআকন্দ, আকাশবেল, ঝাউ, থানকুনি, বথুয়াশাক, ছোলা, অর্জুন ইত্যাদি।

আলসার, অন্ত্রনালির ক্ষতের জন্য : খয়ের, বেল, ঘৃতকাঞ্চন, ছাতিম, দাদমারি, কাজুবাদাম, গোবরা, নিম, করমচা, ঝাউ, থানকুনি, সাইকাস, শ্যামা, গাব, গর্জন, ইউকেলিপটাস, উলটচণ্ডাল, গামারি, হুরহুরে, হাতিশূঁড়, বেলিফুল, জিকা, মশুরডাল, শ্বেতদ্রোণ, ঢেঁকিশাক, উচ্ছে/করলা, কাঁকরোল, কইফুল, ভূঁইআমলা, টোপাপানা, করমচা, নুনেশাক, পেয়ারা, আখ, অশোক, ফুটকিবেগুন, অর্জুন, নিশিন্দা, কুল/বরই।

উদরাময় বা ডায়রিয়ার জন্য : বাবলা, বচ, বেল, কাঁঠাল, শতমুখি, নিম, হিজল, শিমুল, কৃষ্ণচূড়া, পেঁপে, ঝাউ, মোরগফুল, তেজপাতা, ইন্দ্রায়ন/মাকাল, হুরহুরিয়া, নারিকেল, দেশিপাট, দূর্বাঘাস, মুথাঘাস, কালোধুতুরা জলপাই, গজিয়ালতা, কদবেল, যজ্ঞডুমুর, কুরচি, কুলেখাড়া, রঙ্গন, কুকুরচিতা, আম, কামিনী, বিচিকলা, পদ্মফুল, ইত্যাদি।

বদহজমের জন্য : মুশকদানা, খয়ের, হারগোজা, রসুন, বেল, বড়কুলাঞ্জন, জংলিআদা, কাজুবাদাম, আনারস ইত্যাদি।

উচ্চরক্তচাপের জন্য : বাসক, রসুন, ছাতিম, কাজুবাদাম, নীলপিস্পারনেল, কাঁঠালিচাঁপা, লটকন, কলাবতি, নয়নতারা, শ্বেতশিমুল ইত্যাদি।