খাওয়া-দাওয়া
ঘোড়ার খাদ্যি ছোলা তাই তো কেশর ফোলা।
ঘোড়ার খাদ্যি ছোলা
তাই তো কেশর ফোলা।
দৃষ্টিটা নয় ঘোলা।
গরুর খাদ্যি ঘাস
খাচ্ছে বার মাস।
তাও মেটে না আশ,
ভরপেটে হাঁসফাঁস।
হরিণকে খায় বাঘ
চণ্ড মেজাজ রাগ।
নদী কী খায়? পাড়
ভাঙছেই দুদ্দাড়।
খাই মেটে না তার
মানুষরা জেরবার।
