২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুড্ডু অথবা ছোট লাড্ডুর কথা

গুড্ডুর বয়স? কত আর। এই ধর চার বছর। একমাথা উলুঝুলু চুল। ঝকঝকে সাদা দাঁতের হাসি। আর দিনভর মজার মজার কথামালা নিয়েই হচ্ছে আমাদের গুড্ডু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চন্দনকৃষ্ণ পাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 07:43 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

পরিচয় পর্ব

গুড্ডুর বয়স? কত আর। এই ধর চার বছর। একমাথা উলুঝুলু চুল। ঝকঝকে সাদা দাঁতের হাসি। আর দিনভর মজার মজার কথামালা নিয়েই হচ্ছে আমাদের গুড্ডু।

“নাম কি তোমার?”

“পাঁচটা নাম আমার।” তিন আঙুল দেখিয়ে বলে গুড্ডু।

“পাঁচটা!”

“হ্যাঁ। মালিহাপু আছে না?” মাথা ঝাঁকিয়ে বলে সে, “মালিহাপু ডাকে ‘গুড্ডু’, বড়খালামনি ‘ছোট লাড্ডু’, লাল আম্মু (মেজখালা) ডাকে ‘ছোট গোল্লা’ আর আম্মু যে কী একটা কঠিন নামে ডাকে আমার মনেই থাকে না।” (বিস্তারিত পড়তে ক্লিক করুন)