২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদ ও এক কাপ চা

জ্যোৎস্নাপুত্র হুমায়ূন স্যারের দেখা পাওয়াটা তো কম কথা নয়। হোক না স্বপ্নে, স্মৃতিটা তো মধুর হয়েই থাকবে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোহরাব শান্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 03:01 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

স্যারের সঙ্গে সময়টা ভালোই কাটছে। তিনি হিমু, মিসির আলীর স্রষ্টা, হুমায়ূন আহমেদ। আমাদের হুমায়ূন স্যার। কয়েকদিন হল আমরা ষোলজন ছেলে স্কাউট ক্যাম্পে আছি। অবশ্য স্যার এখানে গোপনে এসেছেন। তিনি যে জাতীয় পর্যায়ের একজন স্কাউটার, এ বিষয়টি অনেকেরই জানা নেই! বাংলাদেশ স্কাউটের ডেপুটি কমিশনার তিনি।

আমাদের ক্যাম্পিং হচ্ছে খুব সুন্দর পরিবেশে, স্কাউট কমপ্লেক্সে। স্কাউট কমপ্লেক্সটা দেখার মতো। বেশ গোছানো। চালু হয়েছে বেশিদিন হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার একটা হাওরের মাঝখানে, দ্বীপের মতো একটা জায়গা। পাশাপাশি দুটো কমপ্লেক্স। প্রথমটা স্কাউট কমপ্লেক্স, দ্বিতীয়টি সার্ক কমপ্লেক্স। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)