বই : কতো নদী সরোবর
লেখক : হুমায়ুন আজাদ
ধরণ : ভাষাবিজ্ঞান
ভাষা : বাংলা
প্রথম প্রকাশ : ফেব্র“য়ারি ১৯৮৭
প্রকাশক : আগামী প্রকাশনী
পৃষ্ঠা : ১০৬
কাহিনী সংক্ষেপ : কতো ভাষা এই পৃথিবীতে। বাংলা ইংরেজি ফরাসি জার্মান জাপানি রুশ তামিল তেলেগু মালয় আরবি ফারসি হিন্দি আসামি উড়িয়া হিব্র“-- আরো কতো ভাষা। তাদের কোনোটির সৌন্দর্যে অন্ধ হয়ে যায় চোখ। কোনোটির ঐশ্বর্যের কাছে নুয়ে আসে মাথা। কোনোটির দর্পের কাছে হার মানতে হয় মুখোমুখি হওয়ার সাথেসাথে। তবু আমাদের কাছে বাঙলার মতো আর কোনো ভাষা নেই। বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের ভাষা। আমাদের আনন্দ এ ভাষায় নেচে উঠে ময়ূরের মতো। আমাদের সুখ ভোরের রৌদ্র বিকেলের ছায়া আর সন্ধ্যার আভার মতো বিচ্ছুরিত হয় বাংলা ভাষায়। আমাদের বেদনা আর দুঃখ থরোথরো করে ওঠে বাঙলা ভাষায়। আর কোনো ভাষা আমাদের দুঃখে কাতর হয় না। আর কোনো ভাষা পুলকিত শিহরিত মর্মরিত আকুল ব্যাকুল চঞ্চল অধীর হয় না আমাদের সুখে, আমাদের আনন্দে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
