২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নামের মিলের কারনে সাত বছরের বালকও সন্ত্রাসী

বয়স তার মোটে সাত। তবুও সন্ত্রাসী সন্দেহে তাকে বিমানে উঠতে দিলো না বিমানবন্দর কর্তৃপক্ষ। কারন একটাই। সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত এক লোকের নামের সঙ্গে মিলে গেছে তার নাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 04:16 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

আগস্ট ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বয়স তার মোটে সাত। তবুও সন্ত্রাসী সন্দেহে তাকে বিমানে উঠতে দিলো না বিমানবন্দর কর্তৃপক্ষ। কারন একটাই। সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত এক লোকের নামের সঙ্গে মিলে গেছে তার নাম। জাভেদ ইকবাল নামের এই বালক তার মায়ের সঙ্গে ব্লাকবার্ন থেকে ফ্লোরিডা যাওয়ার বিমানের টিকেট কেটেছিলো। কিন্তু বিমান বন্দরে গিয়ে দেখা গেল তার নামে বরাদ্দকৃত টিকেট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। কারন আর কিছুই না, জাভেদ নামের এক পাকিস্তানীকে দীর্ঘদিন থেকে খুঁজছে তারা। সাত বছরের এই বালকের সঙ্গে তার নাম মিলে যাওয়ায় কম্পিউটারে সতর্ক সঙ্কেত বেজে উঠে। সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষ সতর্ক হয়ে উঠে। জাভেদের মা নওশেবা নাদিম জানান, "এক পর্যায়ে আমি কাঁদতে শুরু করি। আমি জানি নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ কিন্তু আমার ছেলের বয়স মাত্র সাত। এটাও তাদের বোঝা উচিত। শুধু নামের মিলের জন্য এতটা ভোগান্তির কোন মানে হয় না।" জাভেদ পরিবার ২০০২ সালে সওদি আরব থেকে আমেরিকায় আসে। ভবিষ্যতে আবারো এ ধরনের ঝামেলা এড়াতে তারা এখন ছেলের নাম পরিবর্তনের চিন্তা করছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/২১৩০ ঘ.