আগস্ট ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সার্বিয়ার এক অংকের প্রফেসরের কান্ডটা দেখো! তিনি তার থাকার জন্য যে ঘরটি বানিয়েছেন তার পুরোটাই প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি।
এতদিন তিনি স্থানীয় একটি কলেজে গনিতের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। অবসর নেওয়ার দিনই তিনি তার বোতল দিয়ে তৈরি ঘরে উঠেছেন।
তমিস্লাভ রাদোভানোভিচ এই ঘনটি বানিয়েছেন ক্্রাজুজেভাক শহরে। ৬০ বর্গমিটারের এই ঘরটি বানাতে তিনি ব্যবহার করেছেন ১৩ হাজার পাঁচশতটি বোতল। দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি বোতল সংগ্রহ করছেন। আশা করা যাচ্ছে গিনেস বুক অফ রেকর্ড এ তার নাম উঠবে।
ঘরটির ফাউন্ডেশনে কনক্রিট ব্যবহার ছাড়া বাকি সবকিছুই তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে। এমনকি রান্নঘর এবং জানালাগুলোও বোতলের তৈরি।
তার অনেক ছাত্র যারা বোতল সংগ্রহে সাহায্য করেছে তাদের প্রতি তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৭৩৯ঘ.
bdnews24