২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুদিবসে তোমার বন্ধুকে দাও উপহার

বন্ধুদিবস এলে সবাই খুশি হয় ঠিকই আবার কেউ কেউ একটু চিন্তাও পড়ে যায় বটে। চিন্তা ওই একটাই, প্রিয় বন্ধুকে কী উপহার দিয়ে খুশি করা যায়। আসলে সত্যিকারের বন্ধুর জন্য আলাদা করে উপহারের প্রয়োজন হয় না, বন্ধুর সান্নিধ্যই অনেক বেশী কাম্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 04:39 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

আগস্ট ০৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বন্ধুদিবস এলে সবাই খুশি হয় ঠিকই আবার কেউ কেউ একটু চিন্তাও পড়ে যায় বটে। চিন্তা ওই একটাই, প্রিয় বন্ধুকে কী উপহার দিয়ে খুশি করা যায়। আসলে সত্যিকারের বন্ধুর জন্য আলাদা করে উপহারের প্রয়োজন হয় না, বন্ধুর সান্নিধ্যই অনেক বেশী কাম্য। যে সব বন্ধুকে দামী কোন উপহার না দিলে অখুশি হয় তারা আর যাই হোক প্রকৃত বন্ধু নাও হতে পারে। কিন্তু তারপরও তুমি দিনটিকে স্মরনীয় করে রাখতে চাইলে তোমার প্রিয় বন্ধুকে কোন বিশেষ উপহার দিতে পারো। চলো দেখা যাক এই দিনে বন্ধুকে ঠিক কি ধরনের উপহার দেয়া যেতে পারে। বই : যে কোন উপহারের চেয়ে বইই হবে শ্রেষ্ঠ উপহার। তাই উপহারের তালিকায় প্রথমেই রাখতে পারো বইকে। তবে কোন বই দেওয়ার আগে সেটা তার আগে থেকেই আছে কিনা জেনে নেয়া ভালো। ফুল : ফুল নাকি মনের কথা বলে। তোমার বন্ধু যদি একটু রোমান্টিক হয় তাহলে ফুল তার জন্য ভালো হবে। আবার অন্য যে কোন উপহারের সাথেও ফুল রাখতে পারো। মিউজিক : গানকে বলা হয় আত্মার প্রতিধ্বনি। তাই তোমার বন্ধুকে অবলীলায় তার প্রিয় কোন শিল্পীর গানের সিডি দিতে উপহার দিতে পারো। চকোলেট : তোমার বন্ধু যদি চকোলেটের পোকা হয় তাহলে তো কথাই নেই এক্ষুনি ওর জন্য চকোলেট কিনে নাও। খেলনা : বন্ধুর জন্য সুন্দর কোন খেলনা পছন্দ করতে পারো। তারপর দুজন মিলে একটু খেলে সময়টা কাটিয়ে দিলে, কি বলো? গেমস : নতুন কোন কম্পিউটার গেমসের সিডি যদি পারো তাকে দিতে পারো। তবে একটু খেয়াল করে দেখো তোমার বন্ধু গেমস খেলতে পছন্দ করে কিনা। শো-পিস : কোন সুন্দর শো- পিস তোমার বন্ধুকে দিলে খুব একটা খারাপ হবে না। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২২৩২ ঘ.