জুলাই ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পটার সিরিজের সর্বশেষ বইয়ে পটারের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে এটা ড্যানিয়েল রেডক্লিফও জানতেন না। অনেক চেষ্টা চরিত্র করেও তিনি এ সম্পর্কে রাউলিং এর মুখ থেকে কোন তথ্য বের করতে পারেননি। রেডক্লিফ কে চিনেছ তো? আরে হ্যারি পটারের মুভিতে যে ছেলেটি পটার চরিত্রে অভিনয় করেছে সেই তো রেডক্লিফ। হ্যারি পটার বললে তো তার চেহারাই সবার চোখের সামনে ভেসে উঠে।
'ডেথলি হ্যালোজ' প্রকাশের কয়েকদিন আগে রাউলিংয়ের সঙ্গে এক ডিনারে উপস্থিত ছিলেন রেডক্লিফ। সেখানে তিনি রাউলিংকে অনেক অনুনয় বিনয় করেন। কিন্তু মুখ খুলেননি রাউলিং।
রাউলিং জানান, "ডিনারের শুরু থেকেই রেডক্লিফ আমাকে একের পর এক প্রশ্ন করতে থাকে। কিন্তু কোনটারই জবাব দিচ্ছিলাম না আমি। শেষ পর্যন্ত সে শুধু জানতে চায়, 'আমি কি মারা যাচ্ছি?'। আমি তাকে ফিসফিস করে বললাম, হ্যাঁ তুমি একটা মৃত্যুর দৃশ্য দেখতে পাবে। কিন্তু কার মৃত্যু সেটা আমি বলবো না।"
বুঝতেই পারছো পটারের সর্বশেষ পরিনতি কি সেটা গোপন রাখতে কতটুকু তৎপর ছিলেন রাউলিং নিজেই।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/ ১৯৩০ ঘ.
bdnews24