২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঙালোরে জাল পটার ছাপানোর অভিযোগে একজন আটক

বাঙালোরে হ্যারি পটারসহ বেশ কিছু জাল বই প্রকাশের একটি চক্রকে আটক করেছে পুলিশ। আটক করা বইয়ের বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ রুপি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 11:49 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

জুলাই ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাঙালোরে হ্যারি পটারসহ বেশ কিছু জাল বই প্রকাশের একটি চক্রকে আটক করেছে পুলিশ। আটক করা বইয়ের বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ রুপি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। বাঙালোর পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিন) অলক কুমার রোববার সাংবাদিকদের বলেন যে, এই জালিয়াত চক্রের হোতা ইনায়েত বেশ কয়েক বছর ধরেই এই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং বাবু নামে তার এক সহযোগীকে পুলিশ খুঁজছে। ডেপুটি কমিশনার জানান, একটি প্রিন্টিং প্রেস ও তৎসংলগ্ন গোডাউনে হামলা চালিয়ে জেকে রোলিং এর হ্যারি পটার ছাড়াও সালমান রুশদি, সিডনি শেলডন, অরুন্ধুতি রায় ও হার্ভার্ড বিজনেস স্কুলের কিছু বইয়ের সন্ধান পায় পুলিশ। সেখানে ভারতের রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের বইয়েরও জাল সংস্করণ পাওয়া যায়। কুমার বলেন, মূল বইয়ের প্রচ্ছদও বেশ নিঁখুতভাবেই ছাপায় সক্ষম এই চক্র। কপিরাইট আইন ভঙ্গ করে ছাপা এসব বই মুম্বাই, চেন্নাই, পুনে, কোলকাতা এমনকি দেশের বাইরেও পাঠানো হয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭৪৬